বিজ্ঞাপন

কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ফ্যাসিস্টের দোসর ও মাদক ব্যবসায়ীদের স্থান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নব কমিটিতে দ্রূত সংস্কার, পদ পরিবর্তন ও সুষ্ঠু শ্রেনি বিন্যাস করার দাবি জানান নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহবুবুর রহমান,সাবেক আহবায়ক মোঃ নৈমুদ্দিন সরকার,সাবেক সাধারন সম্পাদক মোঃ মোনাব আলী মেম্বার,সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর সরকার।ছাত্রলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেকসহ অনান্যরা।

বক্তব্যে বক্তারা বলেন, যাদের অত্যাচার, ভয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ঘর ছাড়া ছিলাম আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপি’র নেতা।খুব দুঃখ হয়।যারা মাদক ব্যবসায়ী তারাই এখন কমিটিতে স্থান পাচ্ছে।আমরা এর তীব্র নিন্দা জানাই।সেই সাথে আমাদের ৪ দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন,এক যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গণি ও দুই নং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালেকসহ মোট ৫. পাচজনকে সাইনিং পাওয়ার প্রদান করা।রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগী, পেশাগত যোগ্যতা ও ব্যক্তি কেন্দ্রিক গ্রহন যোগ্যতার উপর নির্ভর করে নতুন ভাবে পদবিন্যাস করা।বিগত দিনে হামলা মামলা ও নির্যাতনে স্বীকার বিএনপির আদর্শ পুষ্ট বাদ পড়া নেতা কর্মীদের কে কমিটিতে অর্ন্তভুক্ত করা। বির্তকিত ব্যাক্তি যেমন, মাদক ব্যবসায়ি, মাদক মামলার আসামী ছিনতাইকারী কারী সহ পদধারী ফ্যাসিস্টদের কে কমিটি থেকে সাময়িক ভাবে অর্ন্তভুক্তি না করার দাবি জানান বক্তারা।

পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

দেখুন: তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন