১২/০২/২০২৬, ১৬:১৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে। সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থনা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তিনজন এমপিসহ সতের’শ নেতা কর্মীকে গুম করা হয়েছে।
‘তিনি বলেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

দেখুন: তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন