খুলনা মহানগরে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ গুলির ঘটনা ঘটে। আহতরা হলেন- মনির হাওলাদার ও হানিফ হাওলাদার।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তারা গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। তারা মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনিরের নিতম্বে গুলিবিদ্ধ হন। এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ তবে তারা আশঙ্কামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

