বিজ্ঞাপন

মেসির রেকর্ডে ছয় গোলের বড় জয় আর্জেন্টিনার

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর পুয়ের্তো রিকোর লড়াই ছিল যেন অসম প্রতিদ্বন্দ্বিতা। র‌্যাঙ্কিংয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে লিওনেল মেসিরা খেলেছেন হেসেখেলেই। শেষ পর্যন্ত ছয় গোলের দাপুটে জয়ে (৬-০) মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল বানানোর রেকর্ডটাও নিওজর নামে করে ফেললেন লিওনেল মেসি। নেইমারকে পেছনে ফেলে ৬০টি গোল বানালেন আর্জেন্টাইন কিংবদন্তি।

২০২৩ সাল থেকে মায়ামির চেজ স্টেডিয়াম লিওনেল মেসির ঘরের মাঠ। সেখানেই তিনি আজকের (বুধবার) ম্যাচ দিয়ে জাতীয় দলের একাদশে ফিরলেন। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার একের পর এক সুযোগ হাতছাড়া করার দৃশ্য গ্যালারিতে বসে দেখেছিলেন এই মহাতারকা। যদিও পুরো হতাশ হতে হয়নি, লো সেলসো-লাউতারোরা ১-০ ব্যবধানে হারান আরেক লাতিন দলকে। গত ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া করার আক্ষেপ হয়তো আজ শোধ করার লক্ষ্যে নেমেছিল লিওনেল স্কালোনির দল!

আলবিসেলেস্তেদের হয়ে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ জোড়া এবং গঞ্জালো মন্টিয়েল একটি গোল করেছেন। আরেকটি গোল হয়েছে পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়ার আত্মঘাতি অবদানে। গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন মেসি। ম্যাচে বল দখল থেকে শট সর্বত্র দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি মেসি-অ্যালিস্টারদের নেওয়া ২৫ শটের মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে পুয়ের্তো রিকো।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপ বাছাইপর্বে নাটকীয়তার শিকার হলো পর্তুগাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন