জুলাই সনদের আইন ভিত্তি,প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণ হত্যার বিচার পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ,কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার(১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শাপলা চত্বর এলাকায় পাঁচ দফা দাবী আদায়ের দাবীতে এ মানববন্ধন করেন নেতাকর্মীরা।
বাংলাদেশ ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ সভাপতি মাও মোঃ নুর বখত মিয়া,জেলা সেক্রেটারি মাও মোঃ হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাও মোঃ আব্দুল কাদের,
ইসলামী শ্রমিক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও মোঃ মোস্তাফিজুর রহমান,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ ন ম আশিকুর রহমান,ইসলামী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ কাজিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান আসনভিত্তিক নির্বাচন ব্যবস্থা গত ৫০ বছর ধরে দুর্নীতিবাজ ও স্বৈরাচারী সরকারের জন্ম দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিদ্যমান সংবিধান বাতিল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ছাড়া জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। পিআর পদ্ধতি আদায়ে ইসলামী দলগুলোর নেতৃত্বে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
কুড়িগ্রাম ২ আসনের মনোনয়ন প্রত্যাশি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ সভাপতি মাও মোঃ নুর বখত মিয়া বলেন,পিআর পদ্ধতি বিকল্প নাই, ইনশাআল্লাহ পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সে নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ সরকার গঠনের মধ্য দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলার আহবান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ শাহাজাহান মিয়া বলেন,ইসলামী নেতৃত্ব ছাড়া বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। বিগত দিনগুলোতে যারা ক্ষমতায় ছিল তারা কখনোই ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সঠিক ভূমিকা রাখেনি। জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ও ইসলামের বৃহত্তর স্বার্থে সবাই ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে লড়বে ও এদেশের জনগণ ইসলামের পক্ষে রায় দেবে বলে জানান তিনি।
পড়ুন: মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির
দেখুন: যেমন হলো গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন
ইম/


