বিজ্ঞাপন

পিআর পদ্ধতি এখন গণ মানুষের দাবী, এ দাবী মানতে হবে : মাও. আব্দুল মতিন ফারুকী

জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আসা শত শত জামায়েতের সদস্যগণ অংশগ্রহণ নেন।

বিজ্ঞাপন

বুধবার ১৫ অক্টোবর বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের শাপলা চত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাও. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের জামায়েত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল হামিদ মিয়া, জেলা শিবির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ।

সমাবেশে জেলা জামায়তের আমীর মাও. আব্দুল মতিন ফারুকী বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, পিআর পদ্ধতি এ দেশের গণমানুষের দাবী। এই দাবীর প্রতি শ্রদ্ধা রেখে পিআর পদ্ধতি ব্যবস্থা করা হোক। যারা পিআর বোঝে না, তারা এক সময় কেয়ারটেকারকেও বোঝত না। এজন্য তাদের কথায় নয়, বাংলাদেশের মানুষ কী চায় তা বুঝতে হবে। পিআর পদ্ধতি এখন গণ মানুষের দাবী,এ দাবী মানতে হবে। দ্রূত এ দাবী মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।

পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন