২৭/০২/২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা পরিষদ চত্বরে ফেষ্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করে। পরে জেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার ও জার্সি বিতরণ করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তরুণদের সাঁতার প্রতিযোগিতায় মনোযোগী হয়ে প্রশিক্ষণে এগিয়ে যেতে হবে। তবেই প্রশিক্ষণে সফল হওয়া যাবে। সাঁতারের চেয়ে বড় আর কোন শারীরিক ব্যায়াম নেই। সাঁতার প্রশিক্ষণে মনোযোগী হবার জন্য তিনি পরামর্শ দেন।

আয়োজকরা জানান, সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার ১০ স্কুলের ১২০জন শিক্ষার্থী অংশ নেয়। নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন।

পড়ুন: ঘষাঘষি না করে কালি শুকানোর সময় দেন : রাবি উপাচার্য

দেখুন: বিপিএলের শিরোপা কার? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন