আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো সিরিজের ট্রফি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই আয়োজনের লক্ষ্য দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামীকাল (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : মাঠে বসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখা যাবে ৩০০ টাকায়


