২৫/০২/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় বিএনপির একটি ব‍্যতিক্রমি মিছিল

রাজধানীর উত্তরায় সম্পূর্ণ ব‍্যতিক্রমি একটি মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উত্তরার ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কয়েক হাজার নেতাকর্মীর এই মিছিলটি তুরাগ থানার কামার পাড়া হয়ে মেট্রো স্টেশন হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে শেষ হয়।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘change your self to change Bangladesh’ ব‍্যানারে অনুষ্ঠিত মিছিলে কোনো প্রার্থী বা ব্যক্তির নামে স্লোগান হয়নি। ব‍্যব্যবহার করা হয়নি কোনো প্রার্থী বা ব্যক্তির ছবি।

শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকাড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় ১০ কিলোমিটার ব‍্যাপি মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেন যেসব রাজনৈতিক দলের নেতারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন