০১/০৩/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা ও জনসমাবেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার ৩নং মাইজখাপন ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনা সভা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার ৩নং মাইজখাপন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সাবেক স্পেশাল জজ ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ ইকবাল, সদর উপজেলার ৩নং মাইজখাপন ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া সহ ৩ নং মাইজখাপন ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা ও জনসমাবেশে বক্তারা বলেন, দেশের মৎস্যজীবী সম্প্রদায় আজ নানা সমস্যায় জর্জরিত—তাদের অধিকার আদায়ে বিএনপি ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার ৩নং মাইজখাপন ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন