০১/০৩/২০২৬, ০:৩২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট জালাল উদ্দিন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার দিন ব্যাপী কটিয়াদী উপজেলা বনগ্রাম ইউনিয়ন,ধূলদিয়া ইউনিয়ন ও করগাঁও ইউনিয়নের প্রত্যেকটা বাজার ও কিছু গ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ লিফলেট পৌঁছে দেওয়া হয়।

এসময় পাকুন্দিয়া উপজেলার ১০ নং সুখিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম শামিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলামিন ও বিএনপির নেতা মো: আলম, মো: জসিম, মো: মাহমুদুল হাসান মাসুদ, মো: রাজু আহমেদ দৌলত, মো: নজরুল ইসলাম, মো: নজরুল ইসলাম মাষ্টার, মো: রাজন, মো: নয়ন, মো: মোরসালিন ইসলাম (রনি), মো:শাজাহান, মো: সোহেল, মো: আলম মেম্বার, মো: শহিদ, মো: দিলু, মো: সাদ্দাম হোসেন, মো: শামসুল হক মিয়া, মো: ইসমাইল হোসেন গুরু, মো: মুনজু মিয়া, মো:জুলপিকার আলি, মো: শফিকুল ইসলাম, মো: মাহমুদুল হাসান মামুন, মো: শফিকুল ইসলাম সোহাগ, মো: সুজন মিয়া, মো: রাজিব আহমেদ, জালাল, নাহিদ, মো: শাকিল, মো: ডালিম, মো: ইমরান হোসেন, মো: মতি মিয়া, মো: রফিক, মো: সোলতান, মো: আল আমিন জীবন, মো: জিহাদ, এনামুল, মো: জোবায়েল,
মো: কামাল ভাই, মো:সাদ্দাম হোসেন, মো: সাইদুর রহমান, মো: কালাম, মো:খুরশিদ, মো:সাদ্দাম, মো: রিপন আহমেদ, মো: রিপন আকন্দ, মো: রামজান আলী আকন্, মো:সোহাগ, মো:রাসেল আহমেদ সাগর, মো:ফকরুল ইসলাম, মো: রুবেল হোসেন, মো: আসরাফুল ইসলাম, মো: আতিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতি।

এসময় নেতাকর্মীদের উদ্যোগে মনিরুল ইসলাম শামিম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।

মোঃ আল আমিন বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে এডভোকেট জালাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন