১৮/০২/২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ও শংকরপাশা ইউনিয়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) এ কর্মসূচির অংশ হিসেবে শারিকতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এবং শংকরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।

উদ্যোগটি বাস্তবায়িত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খানের সার্বিক তত্ত্বাবধানে।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মাঝে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মূল বার্তা পৌঁছে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ দেশের পুনর্গঠনের পথে নতুন আশার সঞ্চার করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরের জিয়ানগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন