বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ারে সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দফায় দফায় প্রায় ৪ ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েক বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা মারধরের শিকার হয়। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে যায়। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। আইনশৃংখলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

পড়ুন: কেন্দুয়ায় ভাঙা স্বাস্থ্যকেন্দ্রে প্রেমের আস্তানা, প্রেমিকাসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

দেখুন: পারভেজ মোশাররফ: লৌহমানব থেকে ভুলে যাওয়া রাজনীতিক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন