বিজ্ঞাপন

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৫৮)। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। তার বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামে। আহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।

জয়পুরহাট জেনারেল হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুল দুই আরোহী নাইম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলালের বটতলী বাজারের দিক থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পথে কামারগাড়ি এলাকায় দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এরমধ্যে নাসির উদ্দিনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নাইমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন, আর ফিরোজ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন: তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেখুন: খাবার নেই, নেই টাকা পাক সেনাবাহিনীর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন