ঘোষিত রোডম্যাপ অনুযায়ি দ্রুত সময়ের মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দ্দিষ্ট তারিখ ঘোষনার দাবিতে ময়মনসিংহে নির্বাচনী প্রচার মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারিরা ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ শ্লোগান দিয়ে ভোট প্রার্থণা করে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গন থেকে এই প্রচার মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এর আগে নগরীর ৩৩টি ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুনে নেতাকর্মীদের খন্ড খন্ড বর্নাঢ্য মিছিল টাউন হল প্রাঙ্গনে এসে জড়ো হয়। পরে সেখানে সমাবেশ শেষে পূর্বঘোষিত প্রচার মিছিল শুরু করে নেতাকর্মীরা।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনাপাড়, স্টেশন রোড ও জুবলীঘাটসহ আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনী প্রচার মিছিলে ছাত্র-জনতার ব্যাপক সমাগমে সাময়িক অসুবিধার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী এবং আগামী ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সমর্থনে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ, সহযোগী সংগঠন আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য মো: নজরুল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কায়কোবাদ মামুন, এনামুল হক আকন্দ লিটন, সদস্য সৈয়দ শরীফ, আব্দুর রব আকন্দ রতন, কোতোয়ালি বিএনপির যুগ্ম আহবায়ক ময়েজ উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, কৃষকদলের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন খান, ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমূখ।
এবিষয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত। তারা পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট দিতে মুখিয়ে আছে। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারণার মাধ্যমে জনগণকে নির্বাচনমুখী করতেই প্রচার মিছিল করেছেন নেতাকর্মীরা। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারির নির্বাচনের সুনির্দিষ্ট সময়েই নির্বাচন সম্পন্ন করবেন।
পড়ুন: কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ
দেখুন: খাবার নেই, নেই টাকা পাক সেনাবাহিনীর
ইম/


