বিজ্ঞাপন

হেফাজত আমিরের সঙ্গে দোয়া বিনিময় করেছেন জামায়াত সেক্রেটারি

হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিতে নিহত শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানের পর তাদের দেখা হয়।

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান হয়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসুচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরন অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের সম্মানিত আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই শহিদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার : জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন