জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন দিনের সরকারি সফরে ভোলায় যাচ্ছেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর ভোলায় এটিই তার প্রথম সফর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে তার ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সড়ক পথে বরিশাল হয়ে বিকেল ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদ স্পিকারের কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর সেখান থেকে বিকেল ৫টায় তিনি তার নির্বাচনি এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
পরেরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন হাফিজ উদ্দিন। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।
পড়ুন: বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
আর/


