33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনা জেলা কারাগারে কয়েদিদের দু’গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা জেলা কারাগারে কয়েদিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের কয়েকজন আহত হয়েছেন।

জানা যায়, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন ও পলাশ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে কারারক্ষীরা লাঠিচার্জ করেন। ঘটনার পর খুলনা জেলা কারাঅভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খুলনা জেলা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, শনিবার বিকেলে নতুন জেলা কারাগার মাঠে আমাদের ক্রীড়া অনুষ্ঠান ছিলো। আমাদের কারারক্ষীদের একটি অংশ সেখানে চলে যায়। বিকালে পৌনে ৫ টার দিকে কয়েদি ও হাজতিরা কারা অভ্যন্তরে হাটাহাটি করেন। এ সময় কারারক্ষী কম থাকার সুযোগে এক গ্রুপ অন্য গ্রুপের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে কারাগারের ঘণ্টা বাজানো হয়। আমরাও খেলা ছেড়ে চলে আসি। কারারক্ষীরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে হাজতি ও কয়েদীদের সেলে নিয়ে যায়। বর্তমানে কারাগারে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

জেল সুপার আরও জানান, যারা মারামারি করেছে তারা অধিকাংশই যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে এসেছে। বাইরের ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরে এই সংঘর্ষ হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় লালন তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন