কোচরার সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসেসিয়েশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।
আজ রবিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন ২০০৯ সালের নীতিমালা বহাল রাখতে হবে। নতুন নীতিমালা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা বিপদগ্রস্ত হইবো। আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে সামান্য যে আয় করি, তা দিয়ে আমাদের একজন কর্মচারী, দোকান ভাড়া সহ ঘর সংসারের সকল খরচ নির্বাহ করি। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর ভাবে জীবনযাপন করছি। এর মধ্যে যদি আমাদেরকে কর্মহীন করে দেওয়া হয় তাহলে আমাদের বালবাচ্ছা নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোন পথ থাকবে না।
এসময় কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে সাব ডিলার ব্যবসায়ীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া
দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন
ইম/


