২৪/০২/২০২৬, ০:৪৮ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৪/০২/২০২৬, ০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বীচ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্টের ‘গ্র্যান্ড ওপেনিং সেলিব্রেশন’ অনুষ্ঠিত

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের সম্ভাবনাময় বিনিয়োগ প্রতিষ্ঠান বীচ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট পিএলসি-এর ‘গ্র্যান্ড ওপেনিং সেলিব্রেশন’ ও ‘স্পনসর শেয়ার সেলস প্রোগ্রাম’।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান মিসেস মাসুদা বেগম। উদ্বোধনের পর দিনব্যাপী চলে ‘স্পনসর শেয়ার সেলস প্রোগ্রাম’, যেখানে বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন, বীচ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এম এফ ইসলাম মিলন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এস. এম. নুরুজ্জামান ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএনসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী সহ আরও অনেকে।

বিনিয়োগ খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে বীচ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্টের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং-এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন