১৮/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৮/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্ত করনের লক্ষ্যে পিরোজপুর পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (১৯ অক্টোবর) পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দক্ষিণ কৃষ্ণনগর ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এড. আবুল কালাম আকন, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপি সভাপতি শহিদুল্লাহ শহিদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ ৮নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় বক্তারা বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল—এই দল জনগণের ভোট ও অধিকার রক্ষায় সবসময় আন্দোলন করে যাচ্ছে। তারা আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলাউদ্দিন চান ও সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: বেলায়েত আকন।

বিজ্ঞাপন

পড়ুন : ‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন