১৩/০২/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশ গঠনে দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক সদর আসনের মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি ।

১৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, টেকনিক্যাল মোড়, সদর হাসপাতাল মোড়, ইসলামী ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদেরকে নিয়ে এই লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীসহ জেলা বিএনপি, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে একটি পথসভায় জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি বলেন, দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি। আগামী নির্বাচনে ধানের শীষ তথা দিনাজপুর সদর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকে দোয়াপ্রার্থী। দল যদি আমাকে নমিনেশন দেয় অবশ্যই দিনাজপুর সদর-৩ আসন থেকে জয় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় এই নেতা।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি রাজু ও সাধারণ সম্পাদক নাসিম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন