নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজিত হোন্ডা প্রেজেন্টস “সোশিও ক্যাম্প ১২” এর ফাইনাল পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতাটির কো-টাইটেল স্পন্সর হিসেবে আছেন Dheu। কর্মশালাটি আয়োজিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে।
এরআগে প্রথম ও ২য় রাউন্ডে অংশ নেয়া ৬২৪টি দলের মধ্যে কঠোর মূল্যায়নের মাধ্যমে মাত্র ৩০টি দল প্রতিযোগীতা করেন। এদের মাঝে ফাইনাল রাউন্ডে বিজয়ী দলকে পুরষ্কৃত করেন অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার (টিটু), বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুর রোব খাঁন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী।
প্রতিযোগীতায় শিক্ষার্থীরা দেশের সামাজিক সমস্যা সমাধানে তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে সোশিও ক্যাম্প একদশকেরও বেশি সময় ধরে কাজ করার প্রামান্য ও তথ্য চিত্র তুলে ধরেন। কর্মশালাটি অংশগ্রহণকারীদের সামষ্টিক সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন ক্লাব সংশ্লিষ্টরা।
পড়ুন : রূপগঞ্জে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে শাস্তি ও সুপারেন্টেটের পদত্যাগের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


