26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ীকে হাতুড়ি পেটা করে হত্যা করলো একমাত্র পুত্রবধূ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি পেটা করে হত্যা করেছে তার একমাত্র পুত্রবধূ। রোববার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। এই ঘটনায় পুত্রবধূ লিলি আক্তার (৩০) কে আটক করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও পুত্রবধূ লিলি আক্তার বসবাস করেন। লিলি আক্তার তিন সন্তানের জননী। । পারুলের সাথে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রোববার সকালে আব্দুল ওয়াহিদ মিয়া কুমিল্লায় চিকিৎসার জন্যে যায়। খালি বাড়িতে সন্ধ্যায় বউ শাশুড়ীর মধ্যে কলহ হলে পুত্রবধূ লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ী পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, হত্যার পর বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেবে পাচ্ছিলেন কিভাবে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তৎক্ষণিক তদন্ত শুরু করে। এসময় ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুত্রবধূ লিলিকে সন্দেহ হলে পুলিশি জেরায় সে শাশুড়ীকে হত্যার বিষয়টি স্বীকার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ইজারায় অংশ নেওয়ায় হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন