বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেছেন, বিএনপির কোন নেতাকর্মী যদি কারও জানমালের ক্ষতি করে, কাউকে মিথ্যা মামলা দেয় বা চাঁদাবাজি করে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবেনা, আইনের কাঠগড়ায় দাড় করানো হবে।
রবিবার সন্ধ্যার আগে জয়পুরহাটের আক্কেলপুরে তারেক রহমানের ৩১ বাস্তবায়নে গণমিছিল শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি নেতা এম কেরামত আলী, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রকেটসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পড়ুন : জয়পুরহাটে তিন দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ


