দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৬০৫। একই সময়ে ডেঙ্গুতে আরো চার জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৩ জন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৪১ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৬১ হাজার ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮


