বিজ্ঞাপন

এক বছরে রেকর্ড ৩৬ কারখানা পেল আন্তর্জাতিক সবুজ সনদ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও বিশ্বকে তাক লাগিয়েছে। টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনে নেতৃত্ব ধরে রেখে ২০২৫ সালে এক বছরে সর্বোচ্চ ৩৬টি কারখানা অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃত ‘সবুজ’ সনদ।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এ সনদ পেয়েছে কারখানাগুলো। এর মধ্যে ২২টি কারখানা পেয়েছে সর্বোচ্চ ‘লিড প্লাটিনাম’ সনদ।

এর আগে ২০২২ সালে ৩০টি কারখানা এ স্বীকৃতি পেয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল বাংলাদেশের পোশাক খাত।

সময়ের সঙ্গে সঙ্গে এ শর্তের কিছু পরিবর্তনও হয়। পাশাপাশি সনদের আলাদা সংস্করণও থাকে। মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

বর্তমানে বাংলাদেশে মোট ২৬৮টি লিড সার্টিফায়েড কারখানা রয়েছে, যার মধ্যে ১১৪টি প্লাটিনাম ও ১৩৫টি গোল্ড সনদপ্রাপ্ত। অর্থাৎ বাংলাদেশের কারখানাগুলো সর্বোচ্চ মানের পরিবেশবান্ধব কারখানার শর্ত পূরণ করতে পারছে। বাকি ১৯টি কারখানার মধ্যে সিলভার সনদপ্রাপ্ত কারখানা ১৫টি ও সার্টিফায়েড সনদপ্রাপ্ত কারখানা ৪টি।

বিশ্বের শীর্ষ ১০০টি উচ্চ রেটিং পাওয়া লিড সার্টিফায়েড কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশের। এই অর্জন বাংলাদেশের পোশাক খাতকে টেকসই উৎপাদনে বৈশ্বিক মানদণ্ডে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল, গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন