জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার পদত্যাগের খবরটি গুজব। তিনি নিশ্চিত করেছেন, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে থাকবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হঠাৎ পদত্যাগের গুজব ছড়ানো প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তথ্য উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সুস্পষ্ট কাঠামো ও নীতিমালা প্রণয়ন করতে হবে। অনুসন্ধানের নামে ভুল টার্গেটে আঘাত করে কেউ কেউ সংবাদমাধ্যমে অস্থিরতা তৈরি করছে। নির্দিষ্ট ব্যবসায়িক স্বার্থে পরিচালিত কিছু মিডিয়া সুষ্ঠু ধারার সাংবাদিকতায় বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।
পড়ুন : নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বললো এনসিপি


