২৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে : সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হোক মানুষ প্রত্যাশা করে। মানুষ মনে করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শর্মা হাউসের সামনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই দেশ আমাদের সকলের। কাজেই এই দেশটিকে গড়ে তুলতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছেন, হত্যা ও গুম করেছে। আজকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সকলেই মিলে এই আন্দোলন গড়ে তুলেছিলো। কাজেই মানুষ প্রত্যাশা করে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র আসবে। এখন মানুষ নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকার দেশ বিরোধী সকল ষড়যন্ত্রই রুখে দিতে পারে।

বিমানবন্দরে আগুনের বিষয়ে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে অনেকই মনে করেছে এইটা নাশকতা কি না। সত্যিই নাশকতা হয়ে থাকলে উপযুক্ত বিচার হওয়া উচিত। ফ্যাসিবাদের দোসরা দেশ বিরোধী আজকে ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে তারই অংশ কি না? তা তদন্তে প্রমাণ করবে।

তিনি আরো বলেন, দ্রæততম সময়ের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে উপস্থিত হবেন। বিএনপি’র নেতাকর্মীরা উন্মুক হয়ে রয়েছেন কখন তারেক রহমানকে তারা রিসিভ করবেন ও স্বাগত জানাবেন।

এসময় জেলা বিএনপির সাবেক সচিব সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র মত বিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন