বিজ্ঞাপন

ধানের শীষ নিরাপদ ও শান্তির প্রতীক : কবীর আহমেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, ধানের শীষ হলো নিরাপদ ও শান্তির প্রতীক। বিএনপি ক্ষমতায় আসলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া পৌরশহরের সড়কবাজারে নিউ গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি যদি বিএনপির দলীয় মনোনয়ন পাই, তবে আখাউড়াকে ‘হেলথ সিটি’ হিসেবে গড়ে তুলব। পাশাপাশি কসবা ও আখাউড়া সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এটিকে আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে উন্নয়ন করা হবে। এতে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।”

বিএনপির এই নেতা আক্ষেপ করে বলেন, “বিগত ১৬ বছরে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ভাঙাচোরা, মানুষ চরম দুর্ভোগে। শুধু গুম, খুন ও মামলা বেড়েছে। আমাকেও একসময় গুম করে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় বেঁচে ফিরেছি। এখন আমার একমাত্র লক্ষ্য—মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা।”

তিনি আরও জানান, “এই এলাকায় উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী, নির্বাচনের পর তা দৃশ্যমান হবে।”

মতবিনিময় সভা সঞ্চলনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন মোল্লা।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান প্রমুখ।

এ সময় জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মিষ্টির দোকানের কর্মচারী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন