২৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামছুল আলম (৩৫) কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি শ্রমিকদলের উপজেলার বড়চওনা ইউনিয়নের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক।

পুলিশ জানায়, শামছুল আলম মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে গতিরোধ করে তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১লক্ষ ১৪ হাজার টাকা।

এবিষয়ে সখীপুর থানার ওসি আবুল ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


এদিকে শামছুল আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা শ্রমিক দলেন আহবায়ক মতিন মিয়া ও সদস্য সচিব বাবুল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সামছুলকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হইলো। এই সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলার শ্রমিকদল সভায় গৃহীত হয়।

পড়ুন : টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেল ক্রসিং গেটম্যানকে গণপিটুনি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন