২৭/০২/২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অসহায় মানুষের পাশে আলহাজ্ব শওকত হাসান মিঞা: ইসলামপুরে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জামালপুরের ইসলামপুর পৌর শহরের কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিঞা।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে তাঁর নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০০ জন সুবিধাভোগীর মাঝে ১২ কেজি করে খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল— ৫ কেজি চাল, ৫ কেজি আলু, আধা কেজি তেল, ১ কেজি লবণ ও আধা কেজি ডাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন। এসময় উন্নয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিমসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকত হাসান মিঞা বলেন,যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের এই প্রান্তিক মানুষগুলোর কষ্ট আমাকে নাড়া দেয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে।”

তিনি আরও বলেন, এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামপুরের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন।

স্থানীয় জনগণ ও উপস্থিত ব্যক্তিরা সমাজসেবামূলক এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “শওকত হাসান মিঞা আমাদের এলাকার গর্ব। তিনি সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন