১০/০২/২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের ব্যতিক্রমী রিকশা র‍্যালী

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের উদ্যাগে ব্যতিক্রমী রিকশা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে র‍্যালী বের হয়। র‍্যালীশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী রিকশাচালকরা জানায়, আনন্দ উৎসাহ নিয়ে ফরহাদ ইকবালকে ভালবেসে নিজ উদ্যোগে রিকশা নিয়ে র‍্যালীতে অংশ নিয়েছি।

জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, এটি রিকশা চালকরা আয়োজন করেছে আমাকে ভালবেসে। মেহনতি মানুষদের ভালবাসার এই ঋণ শোধ করার নয়। বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামের কারণে চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে।

এসময় সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টুকুর পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ










বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন