জয়পুরহাটে সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর নিবন্ধনকৃত বীজ ডিলাররা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলার আহ্বায়ক রবিউল ইসলাম, পাঁচবিবির সদস্য সচিব আব্দুল মোতালেব, ক্ষেতলালের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম, কালাইয়ের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ও আক্কেলপুরের সদস্য সচিব আহসান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, দেশে কৃষি উন্নয়নে বিএডিসি বীজ ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সম্মিলিত নীতিমালা ২০২৫ অনুযায়ী তাদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
পরে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর নিকটে স্মারকলিপি জমা দেন।
পড়ুন : জয়পুরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ


