32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জে র ্যালী ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে র ্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন থেকে রূপগঞ্জ ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত এ র ্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, বিএনপি নেতা মশিউর রহমান টিপু, যুবদল নেতা মোঃ সোহেল, শরীফ মিয়াসহ স্থানীয় যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, দেশপ্রেম ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে যুবদলের জন্ম। দীর্ঘ এ যাত্রায় যুবদল দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবসময় অগ্রভাগে থেকেছে। কখনও আন্দোলনের মাঠে, কখনও নিপীড়নের শিকার হয়ে কিন্তু আদর্শ থেকে একচুলও সড়ে যায়নি। আমরা রূপগঞ্জ উপজেলা যুবদল কেন্দ্রীয় সব কর্মসূচিতে অগ্রণী ভূমিকায় ছিলাম। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জনগণের পাশে আছি থাকবো।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যুবদল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সংগ্রামে সর্বদা অটল ছিলো ও থাকবে। বেগম খালেদা জিয়া যেমন দেশের মানুষের কথা, গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিস্ট আওয়ামীলীগের অন্যায় আবদারের সাথে আপোষ করেননি তেমনি আপোষহীনভাবে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্যে পাহাড়সম সুচিন্তিত, সুপরিকল্পিত উন্নয়ন ভাবনায় ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়নে বিএনপি কাজ করবে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিজ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন