মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।র্যালিটি
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ানের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডলের সঞ্চালনায়- আলোচনা সভায় বক্তব্য রাখেন- রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল আনাম বকুল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতানুর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলার সাবেক কৃষক দলের সভাপতি মো. রস্তম মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ আল রেজা, উপজেলার সাবেক যুবদলের সভাপতি মো. আবু বক্কার, রাজবাড়ী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. মনোয়ার হোসেন মিন্টু, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মামুনুর ইসলাম রনি, পৌর যুবদলের নেতা মো. জসিম, গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মো. মাইনউদ্দিন সরদার, ইউপি যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুন্নু মুন্সী, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, ওয়ার্ড যুব দলের সভাপতি মো. চান মিয়া প্রমুখ।
উল্লেখ্য- যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীসহ মাছের পোনা অবমুক্তসহ অন্যান্য কর্মসূচী পালন করা হয়।
পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


