১০/০২/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেফতার

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) গভীর রাতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান এর দিকনির্দেশনায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে এসআই মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর মামলা নং-৪১/০২ (নারী ও শিশু মামলা নং-৪১/০৩) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি কামাল (কালাম) (পিতা–আঃ হাই ভূইয়া, সাং–দশঘর, উপজেলা–বিশ্বম্ভরপুর, জেলা–সুনামগঞ্জ) কে গ্রেফতার করেন।

অন্যদিকে, এসআই ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে মামলা নং-১২(১০)২৫ এর এজাহারনামীয় আসামি কাউছার আহমদ (২২) (পিতা–মোঃ ছত্তার মিয়া, গ্রাম–লক্ষীরপাড়, উপজেলা–বিশ্বম্ভরপুর, জেলা–সুনামগঞ্জ) কে গ্রেফতার করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, “গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনের বাইরে কেউ নয়— অপরাধ দমনে বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এই ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে ৩৮৭ বোতল মদ ও ২০ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, আটক ৪ মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন