১১/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যাগে এ সহায়তা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহবায়ক আল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

এসময় টাঙ্গাইল সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান তুলে দেয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন