১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রেহেনা পারভিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পারুল মণ্ডল, নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমিন আক্তার।

বক্তারা বলেন, “৪৮ বছরের ঐতিহ্য, অগ্রগতি ও স্বাতন্ত্র্যবাহী নার্সিং প্রশাসনকে অন্য অধিদপ্তরে একীভূত করার এই উদ্যোগ নার্সদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করবে।”

তারা এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা. সায়ীদ মেহবুব উল কাদির ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন