২৭/০২/২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলের দেলদুয়ারে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃত গাজীপুরের বাহাকোদিয়া এলাকার হাফিজ উদ্দিন দর্জির মেয়ে মর্জিনা বেগম (৩৮)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকা।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব পারে এক নারী মাদক ব্যবসায়ী টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজি যোগে ইয়াবা নিয়ে নাগরপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার সকালে দেলদুয়ার উপজেলার মোহাম্মদপুর পূর্ব পাড়া জামে মসজিদের সামনে তল্লাশি মর্জিনা বেগমকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং ২ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন