32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি’র ৩১ দফা’র জনসম্পৃক্ততা বাড়াতে ভুলতায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালি ও পথসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃপ্ততা বৃদ্ধির লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, রুপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানী। এছাড়াও উপস্থিত ছিলেন তারাব পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কাজী আহাদ, বিএনপি নেতা মশিউর রহমান টিপু, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম বিপুল, যুবদল নেতা আজিম সরকারসহ নেতাকর্মীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ গঠন করতে চেয়েছিলেন, তা বাস্তবায়ন করতেই তারেক রহমান ৩১ দফার ঘোষণা দিয়েছেন। এখন আমাদের কাজ হলো জনগণের জন্যে মাঠে থাকা।জনগণকে দফা বাস্তবায়ন হলে যেসব সুফল পাবে তা তুলে ধরা।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন