24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৫ টার দিকে আমবাগ রোডে একতা টাওয়ারে নিচতলায় টেস্টি টং ফাস্টফুডের দোকানে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণেের কাজে যোগ দেয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় আজ মার্কেট সাপ্তাহিক বন্ধ ছিলো। বিকেল ৫ টার দিকে হঠাৎ একতা টাওয়ারে নিচতলায় একটি ফাস্টফুডের দোকানে ধোয়া দেখতে পায়। পরে ফায়ার সার্ফিসকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আশরাফুজ্জামান জানান, আমরা মার্কেটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : দশম ওয়েজ বোর্ড গঠন ও ২১ দফা দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন