বিজ্ঞাপন

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির গ্রাম্য বৈঠকে মানুষের ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগনের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি” শ্লোগানে গ্রাম্য বৈঠক হয়েছে গাজীপুরের শ্রীপুরে।

বিজ্ঞাপন

প্রবল বৃষ্টি উপেক্ষা করে পৌরসভার ৬নং ওয়ার্ডের উজিলাব এলাকায় অনুষ্ঠিত গ্রাম্য বৈঠকে নানা শ্রেণী পেশার নারী-পুরুষের ঢল নামে। এটিকে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন স্থানীয়রা।

গ্রাম্য বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন।

বিএনপি নেতা আহমেদ আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আক্তারুল আলম মাস্টার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়ন হলে দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সবাই পাবেন তাদের ন্যায় সংগত অধিকার আদায়ের সুযোগ। এজন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে বিজয়ী করতে হবে।

পড়ুন: গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

দেখুন: বিএনপির সমাবেশের দুই দিন আগেই অবরুদ্ধ রাজশাহী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন