বিজ্ঞাপন

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

জাতীয়করণের দাবিতে রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

শিক্ষক নেতারা অভিযোগ করেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অবহেলা করছে। তারা বলেন, “আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিতে হবে—তাহলে আমরা কর্মস্থলে ফিরে যেতে পারব।”

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষকরা প্রায় ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষকরা আরও জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক প্রতিহিংসার কারণে তারা বাধ্য হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, নানা অজুহাতে চাকরি জাতীয়করণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে।

সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দেওয়ার ৯ মাস পার হয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা পুনরায় আন্দোলনে নেমেছেন।

পড়ুন: আন্দোলনের কারণে যানজট ও ভোগান্তি, ডিএমপির দুঃখ প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন