শাহরুখের জন্মদিনে ভক্তদের অনেকেই আশা করেছিলেন কিং-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে পারে। অবশেষে সেই ইচ্ছেপূরণ হলো । শাহরুখের ৬০ তম জন্মদিনে মুক্তি পেল বহুপ্রতিক্ষীত কিং-এর টিজার।২০২৪ থেকে ২০২৫, এই একটা বছরে বিরাট কোনও ধামাকা নিয়ে হাজির হননি শাহরুখ। তবে আগামীতে যে তুফান তোলার প্রস্তুতি নিচ্ছেন সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের বাদশা। ২০২৩-এ সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’-এ গ্র্যান্ড কামব্যাকের পর অ্যাটলির ‘জওয়ান’-এ ঝড় তোলেন শাহরুখ। জওয়ানের জন্য ৩৩ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। দুবছরের ব্যবধানে ফের পরিচালক-অভিনেতা জুটির আরও এক ধামাকার অপেক্ষা। ইতিমধ্যেই প্রকাশ্যে তার প্রথম ঝলক। ভক্তরা অপেক্ষায় আছে প্রিয় নায়কের আরেকটি ব্লকবাস্টার মুভির।
পড়ুন- সুহানার জন্মদিনে কি বার্তা দিলেন শাহরুখ
দেখুন-বিচ্ছেদ নিয়ে যা ভাবেন ঐশ্বরিয়া
সাবিসা


