প্রবাসে বিএনপি’র প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচিতে যোগ দেন ইতালী বিএনপির সকল ইউনিট।
প্রবাসে বিএনপি’র প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান এবং সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে একই সময়ে ইতালি থেকে জুমে যুক্ত হন ইতালি বিএনপির সিনিয়র নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সাবেক সভাপতি হাজী লকিয়ত উল্লাহ, সাবেক সিনিয়র নেতৃদৃন্দদের মধ্যে উপস্থিত থেকে শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, হাসানুজ্জামান কামরুল, এডভোকেট কামরুজ্জামান, মোজাম্মেল হোসেন দীপু, জাহাঙ্গীর আলম জুয়েল, মোহাম্মদ সেলিম, আবুল কালাম, হুমায়ুন কবির, খন্দকার নাসির উদ্দিন, ফয়েজ আহমেদ ফয়সাল, নুরুল আবসার, আমির হোসেন মোল্লা, জসিম উদ্দিন, আলি খান হযরত, মোহাম্মদ ইব্রাহিম, এনামুল হক মাসুম, মজিবর রহমান মজিব, চুন্নু মিয়া, আমিন উল্লা কাইয়ুম, আজাদ ভূইয়া, নুরুল ইসলাম শিপন, মহিউদ্দিন, মজিবুল হক, এনামুল হক মাসুম সহ ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : প্রবাসীদের মাঝে বিএনপির গণসংযোগ কর্মসূচি রোমে অনুষ্ঠিত


