বিজ্ঞাপন

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা দাবি তুলে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি দল।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানিয়েছেন, “সোমবার বেলা ১১টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। সেখানে কর্মসূচি চূড়ান্ত করা হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে।”

এর আগে একই দাবিতে এই আটটি দল যুগপৎভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার তারা আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল শেষে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়।

আন্দোলনরত দলগুলোর মধ্যে রয়েছে— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।

পড়ুন: ‘নোট অব ডিসেন্ট’ হচ্ছে বিএনপির ফ্যাসিস্ট হওয়ার খায়েশ: ডা. তাহের

দেখুন: জুলাই অপরাধ মা’মলায় ইনু-হানিফসহ ৫ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন