বলিউডের বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’–এর টিজার প্রকাশের পর থেকেই তোলপাড় নেটদুনিয়া। ভক্তরা উচ্ছ্বাসে ভরপুর, টিজারের প্রতিটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। কিন্তু আনন্দের মাঝেই খানিক পরেই দেখা দিলো এক অপ্রত্যাশিত বিপত্তি—আর সেই বিপত্তির কেন্দ্রবিন্দু শাহরুখের পরা পোশাক!
টিজারে দেখা যায়, শাহরুখ খান নীল শার্টের ওপর বাদামী জ্যাকেট পরে একদম অ্যাকশন হিরোর সাজে হাজির হয়েছেন। কিন্তু ঠিক এই একই পোশাকে ধরা পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট, তার আসন্ন চলচ্চিত্র ‘এফ ওয়ান’–এর একটি দৃশ্যে। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি তারকার পোশাকে এমন মিল দেখে নেটিজেনদের কৌতূহল, বিস্ময় ও সমালোচনা—সবই একসঙ্গে ফেটে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই আঙুল তুলেছেন শাহরুখের দিকে, অভিযোগ তুলেছেন—‘এ তো ব্র্যাড পিটকে নকল করা হয়েছে!’ কেউ কেউ সরাসরি বলছেন, ‘পুরো ব্যাপারটা বলিউডের নিয়মিত নকল করার প্রবনতা ছাড়া কিছু নয়।’ এমনকি অনেকে ধারণা করছেন, শাহরুখের কস্টিউম ডিজাইনার হয়তো ব্র্যাড পিটের নতুন সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে—অথবা বলা ভালো, সরাসরি কপি করেই—এই পোশাক তৈরি করেছেন।
তবে শাহরুখের অনুরাগীরা বলছেন, এটা নিছকই এক কাকতালীয় মিল। তাদের দাবি, দু’জন তারকার ব্যক্তিত্বই আলাদা, আর একই ধরনের পোশাক পরা মানেই নকল নয়। তবু ‘কিং’ টিজার ঘিরে পোশাক-বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ার নতুন হট টপিক—বলিউড ও হলিউড দুই দুনিয়ার ভক্তরাই মুখোমুখি হয়ে পড়েছেন এক অদ্ভুত ফ্যাশন-যুদ্ধে।
কিছু শাহরুখ খানের অনুরাগীরা আবার সহজে হার মানার পাত্র নন! বিতর্ক উঠতেই তারা যেন নেমে পড়লেন ডিজিটাল গোয়েন্দার ভূমিকায়। চোখের পলকেই ঘেঁটে ফেললেন পুরোনো সিনেমার ইতিহাস এবং খুঁজে বের করলেন এক চমকপ্রদ তথ্য। তারা মনে করিয়ে দিলেন—শাহরুখ এই পোশাক নতুন করে পরেননি, বরং ২০১৭ সালেই এমন জ্যাকেট পরেছিলেন! একজন ভক্ত মন্তব্য করেছেন, “মনে নেই? শাহরুখের সিনেমা ‘জব হ্যারি মেট সেজাল’-এও তো ঠিক একই ধরনের বাদামী জ্যাকেট ছিল!”
তবে একটা প্রশ্ন তো থেকেই গেল! ভক্তরা বলছেন, যখন শাহরুখ নিজেই এই স্টাইল আগে করেছেন, তখন উল্টোটা কেন হবে না? হয়তো ব্র্যাড পিটই শাহরুখের স্টাইল নকল করেছেন।
এই পুরো ব্যাপারটা নিয়ে নেটিজেনদের মাঝে এখনও তর্ক-বিতর্ক চলমান। উল্লেখ্য, এই দুই নায়কের কারও সিনেমাই এখনও মুক্তি পায়নি।
পড়ুন-আমি হয়তো নিষিদ্ধ প্রেমই ভালোবাসি : শাহরুখ খান
দেখুন- পরিচালকরা আমাকে দিয়ে বাঁদরামি করিয়েছে- এটিএম শাসুজ্জামান |
সাবিসা


