সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার পদে জনবল নেবে ওয়ান ব্যাংক পিএলসি। বাণিজ্যিক ব্যাংকটির ইসলামি ব্যাংকিং ডিভিশন বিভাগের নিয়োগটি শুরু হয়েছে ২৯ অক্টোবর, চলবে এ মাসের ১২ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
- প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি।
- পদের নাম: সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার, (ইসলামি ব্যাংকিং ডিভিশন)।
- পদসংখ্যা: ২টি।
- শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এক্সেল ইত্যাদি কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।
- অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
- বয়সসীমা: নির্ধারিত নয়।
- কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিডিজবস থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ১২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত।
পড়ুন: এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ
আর/


