কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইতালির উদ্যোগে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের নির্বাচনী প্রচার ও গণসংযোগ কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা আমিন মাহমুদ।
তিনি বক্তব্যে কেরানীগঞ্জের উন্নয়ন ইতিহাস তুলে ধরে বলেন, “আমান উল্লাহ আমান ভাই ক্ষমতায় থাকাকালীন সময়ে কেরানীগঞ্জবাসী যে উন্নয়ন ও সুযোগ-সুবিধা পেয়েছেন, তা ইতিহাসে স্মরণীয়।”
আমিন মাহমুদ প্রবাসীদের আহ্বান জানান— বাংলাদেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত করতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে প্রবাসীরাও সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা জানান, তারা আমান উল্লাহ আমান ও তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। অনেকেই জানিয়েছেন, তারা দেশে ফিরে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন।
পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম
দেখুন: ইরানের এক অস্ত্র দেখে বোবা আমেরিকা-ইসরায়েল
ইম/


